
মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার বার্ষিক সম্মেলন ১৭/০৪/২০২৫ বৃহস্পতিবার (এআর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিরাজগঞ্জ) এর সৈজন্যে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ূন ইসলাম খান, পরিচালক, এআর ডায়াগনস্টিক সেন্টার ও সম্পাদক, তাতী বিষয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় কমিটি।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব গ্ৰাম ডাক্তার মোঃ মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, রাজশাহী বিভাগ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গ্ৰাম ডাক্তার মোঃ আলাউদ্দিন সরকার,
জনাব গ্ৰাম ডাক্তার মুন্সী মোঃ আব্দুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সভাপতি শাহজাদপুর উপজেলা গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতি।
জনাব গ্রাম ডাক্তার মোঃ সজীব রায়হান, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাধারণ সম্পাদক উল্লাপাড়া উপজেলা গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতি প্রমুখ।
সভাপতিত্ব করেন জনাব গ্ৰাম ডাক্তার মোঃ আব্দুল আজিজ শেখ সভাপতি সিরাজগঞ্জ জেলা গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতি। সার্বিক পরিচালনায় ছিলেন জনাব ডাঃ মোঃ তারেকুর রহমান, (ফাউন্ডার & সিইও)এআর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, সিরাজগঞ্জ।
উক্ত সম্মেলনে নবনির্বাচিত (সভাপতি) নির্বাচিত হয়েছেন জনাব গ্ৰাম ডাক্তার মোঃ মনিরুল ইসলাম মুকুল ও নবনির্বাচিত (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন জনাব গ্ৰাম ডাক্তার মোঃ আব্দুল্লাহ্।