মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে প্রচার প্রচারণার সোরগোল চলছে প্রার্থীদের মধ্যে, চলছে নানা জল্পনা কল্পনা আর আলোচনা। তারই ধারাবাহিকতায় অসংখ্য প্রার্থীর গুঞ্জনের মধ্যে সিরাজগঞ্জের পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো সাইদুর রহমান (বাচ্চু)।
রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিরাজগঞ্জ জেলার নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করেছেন। দলের দুঃসময়েও বলিষ্ঠ নেতৃত্ব দানের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সবসময় সকলের পাশে দাড়িয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ সময়ই জনকল্যাণমূলক কাজে ব্যয় করেছেন।
রাজনৈতিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতা এবং ব্যবসায়িক নেতৃত্ব দানের অভিজ্ঞতা জনগণের আকাংখা পূরণে এক মেলবন্ধন সৃষ্টি করবে বলে স্থানীয় জনসাধারণ মনে করছেন। তার ভক্ত, সমর্থক, নেতাকর্মী এবং জনসাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। সিরাজগঞ্জের অসংখ্য নেতাকর্মী ও জনসাধারণের কাছে তিনি জনতার মেয়র হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্বেচ্ছায় মেয়র পদপ্রার্থীর ঘোষণা না দিলেও জনসাধারণ মনে করছেন তাকেই সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে প্রয়োজন। একাধিক পদপ্রার্থীর গুঞ্জন শোনা গেলেও আলোচনার শীর্ষে মো সাইদুর রহমান (বাচ্চু)'র নাম । সিরাজগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী পেশাজীবি, অনেক নেতাকর্মী, ভক্ত ও সমর্থক এবং সাধারণ মানুষ বলেন তিনি মেয়র নির্বাচিত হলে দল এবং দলের বাহিরে সবাই উপকৃত হবে। পূর্ব অভিজ্ঞতা থাকায় সিরাজগঞ্জের পৌরসভার উন্নয়ন তার জন্য অনেক সহজ হবে। সিরাজগঞ্জ পৌরসভার উন্নয়ন ত্বরান্বিত হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, নির্মূল হবে। পরিচ্ছন্ন সিরাজগঞ্জ গড়ে উঠবে।