1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ পৌর এলাকায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবার (৩১) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো: ইকবাল হোসেন এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত স্বপন শেখ ওরফে ডোবার সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার আক্তার হোসেন শেখের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৪ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বপন শেখ ওরফে ডোবারের সাথে ছোট ভাই রোকন শেখের মারামারি হয়। একপর্যায়ে স্বপন শেখ ছোট ভাইয়ের বুকের ডান পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে রোকন শেখ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ জানুয়ারী স্বপন শেখ ওরফে ডোবারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ স্বপন শেখকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park