
মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে "১৪ ই ডিসেম্বর "শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫" উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর২০২৫) সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মুসফিকা হোসেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মুরাদ হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার জনাব ইলোরা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মকবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মুশফিকা হোসেন তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার ইতিহাস তুলে ধরেন।
এছাড়াও বলেন, জাতিকে মেধাশূন্য করতেই এ বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।