মোঃ জাকারিয়া হোসেন এমএসসি
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সরকারী আইনগত সহায়তা কার্যক্রমের জনসচেতনতা মূলক প্রচার ও প্রসারের লক্ষে প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল-২০২৬) সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় আইনগত সহায়তা দিবস উৎযাপিত হয়েছে। চৌকি আদালত লিগাল এইড বিশেষ কমিটি এসব কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে দশটায় বেলুন ও পায়রা অবমুক্ত করে দিবসটি উদ্বোধন করেন শাহজাদপুর চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দীন, সিনিয়র সিভিল জজ মোঃ শানু আকন্দ ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
এরপর শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি চৌকি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চক্ষু হাসপাতালের সামনে দিয়ে কাঁচা বাজার হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র কাচারী বাড়ির সামনে দিয়ে আদালত চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী ভবন কক্ষে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দীন এর সভাপতিত্বে "সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য সরকার বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর ২৮ এ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়ে আসছে।