1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত।

মোঃ জাকারিয়া হোসেন এমএসসি শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন এমএসসি
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সরকারী আইনগত সহায়তা কার্যক্রমের জনসচেতনতা মূলক প্রচার ও প্রসারের লক্ষে প্রতি বছরের মতো এবার‌ও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল-২০২৬) সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় আইনগত সহায়তা দিবস উৎযাপিত হয়েছে। চৌকি আদালত লিগাল এইড বিশেষ কমিটি এসব কর্মসূচির আয়োজন করে।

সকাল সাড়ে দশটায় বেলুন ও পায়রা অবমুক্ত করে দিবসটি উদ্বোধন করেন শাহজাদপুর চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দীন, সিনিয়র সিভিল জজ মোঃ শানু আকন্দ ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
এরপর শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চৌকি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চক্ষু হাসপাতালের সামনে দিয়ে কাঁচা বাজার হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র কাচারী বাড়ির সামনে দিয়ে আদালত চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী ভবন কক্ষে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দীন এর সভাপতিত্বে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য সরকার বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর ২৮ এ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়ে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park