1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সালাউদ্দিন কাদের এর বাড়িতে শিরনীর আমন্ত্রণে ইউনিয়ন বিএনপির নেতাকর্মী জড়ো - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সালাউদ্দিন কাদের এর বাড়িতে শিরনীর আমন্ত্রণে ইউনিয়ন বিএনপির নেতাকর্মী জড়ো

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

 মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সম্প্রতি শ্রীধরপাশা গ্রামে সালাউদ্দিন কাদেরের ছোট ভাই আজির উদ্দিন স্থায়ীভাবে বিদেশে বসবাস করার জন্য ইউরোপের গ্রীসে অবস্থান করায় এ উপলক্ষে তিনি নিজ বাড়িতে মিলাদ মাহফিল এবং শিরনী বিতরণের আয়োজন করেন। 

সালাউদ্দিন কাদের কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় তাঁর এই পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জড়ো হন। রাজনৈতিক নেতাকর্মীদের এই বিশাল উপস্থিতি ও আতিথেয়তার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় মানুষের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করে। 

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, এটি মূলত তাঁর ছোট ভাই বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য মিলাদ মাহফিল দোয়া ও সামাজিক মিলনমেলার আয়োজন ছিল।

এসময়ন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, যুগ্ম আহবায়ক হাজি আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুস সালাম, হুমায়ুন কবির, মাহবুব আলম কোরেশী মাছুম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি  আখলাকুল আম্বিয়া জিতু, ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহেল আলম কোরেশী, বিএনপি নেতা সুজাত মিয়া, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, সিনিয়র সহ সভাপতি আঞ্জুর আলী, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি রুকন মিয়া, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমদ,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ জিতু, জুনেদ আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ফিরুজুল হকসহ গ্রামের মুরব্বিয়ান ও বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত বিগত আগস্ট ২০২৬-এর শেষ সপ্তাহে কলকলিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ কার্যালয় উদ্বোধন করা হয়, যেখানে ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে সালাউদ্দিন কাদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park