1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সানলাইট  বোডিং ভবনের অবৈধ অংশ  নিজ উদ্যোগে অপসারন করবেন  মালিকপক্ষ,  জানালেন প্রশাসন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সানলাইট  বোডিং ভবনের অবৈধ অংশ  নিজ উদ্যোগে অপসারন করবেন  মালিকপক্ষ,  জানালেন প্রশাসন।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 জগন্নাথপুরের  সানলাইট  বোডিং ভবনের অবৈধ অংশ নোটিশ  প্রদানের  পর   নিজ উদ্যোগে  মালিক পক্ষ অপসারন  করে নিবে  বলে  জানালেন  জগন্নাথপুর  পৌরসভা  ও জগন্নাথপুর বিদ্যুৎ।  অনুসন্ধানে জানাযায়,জগন্নাথপুর পৌর শহরের  নলজুর নদীর পাড়ে হবিবপুর গ্ৰামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী চোট মিয়ার মালিকানা সানলাইট আবাসিক  হোটেল ( বোডিং)  রয়েছে। এক সময় আবাসিক হোটেল  হিসাবে  পরিচালিত হলেও বর্তমানে হোটেলটি  অবকাঠামো পরিবর্তন করে  ব্যাচালার বাসা  হিসাবে ভাড়া প্রদান করে আসছেন বোর্ডি এর মালিক। নলজুর নদীর ওপর আর্চ গার্ডার ব্রীজ নির্মানকালীন  সময়  বিদ্যুৎ অফিস সানলাইট  বোডিং এর পাশে  থাকা ৩৩ কেভি ও ০.৪ কেভি বিদ্যুৎ লাইনসমূহ সাময়িক ভাবে স্থানান্তর করে মাটির নিচ দিয়ে লাইন স্থাপন  করেন। আর্চ গার্ডার ব্রীজ নির্মানকালীন  সময় বিদ্যুৎ লাইন সাময়িক ভাবে স্থানান্তর করার  পর  সানলাইট বোডিং  এর  মালিক বিদ্যুৎ লাইনের রাইট অব ওয়ে বরাবর অবৈধ ভাবে ভবনের সামনের অংশ তৃতীয় তলা  নির্মান করেন।  অবৈধ অংশ  অপসারন করার  জন্য সাইলাইট বোডিং এর সত্ত্বাধিকারী / দায়িত্বপ্রাপ্ত  প্রতিনিধিকে  ২১ জানুয়ারী ২০২৬ইং তারিখে  লিখিত ভাবে  নোটিশ  প্রদান করেন  বিদ্যুৎ অফিস।  মালিকপক্ষকে নোটিশ  প্রদান  ও  উপজেলা প্রশাসনকে লিখিত ভাবে  অবগত  করার  পর  সহকারী  কমিশনার  ( ভূমি) এর  কার্যালয়  ও পৌরসভার  যৌথ  উদ্যোগে  মাপজোপ  করা  হয়। 

আবাসিক প্রকৌশলী ( বিদ্যুৎ) মোঃ আজিজুল  ইসলাম আজাদ ও  জগন্নাথপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোম্বামী  জানান,  নোটিশ  প্রদানের  পর  সানলাইট   বোর্ডি এর মালিক  চোট  মিয়ার  কেয়ারটেকার  সিপন  আমাদের  সাথে  দেখা  করে  অবৈধ  অংশ  নিজ  খরচে অপসারন  করে  নিবে বলে মুখিক ভাবে প্রতিশ্রুতি প্রদান করে। প্রতিশ্রুতি মোতাবেক  অবৈধ  অংশ  অপসারন  না করলে   আইনগত ব্যবস্থা  গ্রহন   করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park