
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সদস্য গত ২৫ নভেম্বর (সোমবার) কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও জেলা জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল খালেকের সাথে তার বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জেলা জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল খালেক ব্রহ্মরাজপুর বাজারের নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রশিদ সরদার, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সলেমান মোড়ল, সাধারণ সম্পাদক শেখ বাদশা ফয়সাল, যুগ্ম সম্পাদক এমএ কাজল, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক বাবলু রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক কুদ্দুস আলী, সদস্য মো. রবিউল ইসলাম, মো. বাবর আলী ও মো. রবিউল ইসলাম (২)। শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাও. মনিরুল ইসলাম (ফারুকী), সাতক্ষীরা সদর থানা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসাইন, সদর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, ব্যবসায়ী মোখলেসুর রহমান, মাওলানা আফজাল হোসেনসহ আরও অনেকে।