সাতক্ষীরা সদর উপজেলার ম্যানগ্রোভ সভাঘরে স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেল আলোচনা সভা অনুষ্ঠিতঃ
স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ-
১১ জানুয়ারী, ২০২৫ তারিখ শনিবার সকাল ১০ ঘটিকায় সাতক্ষীরা সদর উপজেলার ম্যানগ্রোভ সভাঘরে রূপান্তরের আস্থা প্রকল্পের আয়োজনে নাগরিক প্লাটফর্ম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুব ফোরামের আহবায়ক নূরে আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান ও সদস্য নাজমুল আলম মুন্না সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভার মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া প্রন্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন। সমাজে কোন শ্রেণী বা গোষ্ঠী যাতে পিছিয়ে না থাকে সে বিষয়ে লক্ষ্য করাই এই সভার মূল উদ্দেশ্য। এই সভা বাস্তবায়নে SwissinBD, Rupantar, Astha এনজিও কাজ করে থাকে।।।