
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরা সদর থানার নবাগত ওসি শামিনুল হক'র সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে।
রবিবার রাতে সদর থানায় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে নবাগত ওসি শামিনুল হক বলেন,"জামায়াত নেতৃবৃন্দসহ সাতক্ষীরা বাসির সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মূনীর এর দিক নির্দেশনায় সাতক্ষীরা থেকে সর্বপরি সেবায় নিয়োজিত থাকব। সাতক্ষীরা থেকে মাদক, চোরাচালান, সন্ত্রাসীসহ সকল অপরাধ মূলক কাজ প্রতিহত করা হবে, তার পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব থেকে সকল ধরনের অসাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান "।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অন্যতম সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আনিসুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন,সেক্রেটারি হাফেজ নজরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মনিরুল ইসলাম ফারুকী,মাওলানা ওসমান গনিসহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ।