
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর (রবিবার) বাদ মাগরিব ঘোনা ইউনিয়ন জামায়াতের আমির মাওঃআব্দুল ওয়াদুদ'র সভাপতিত্বে ও যুব বিভাগের সভাপতি রাসেল ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন ভাড়ুখালি জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
বিপুল কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ১৪নং ফিংড়ী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও সদর জামায়াতের দায়িত্বশিল প্রভাষকঃ মোঃ ওমর ফারুক
কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সদর জামায়াতের সেক্রেটারি মাওঃ মোশাররফ হোসেন যুব বিভাগের টিম সদস্য প্রভাষক মুহা. মোক্তারুল ইসলাম ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও নেতৃবৃন্দ প্রমূখ।