
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী ইউথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে অক্টোবর (শনিবার) জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক
সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজরিশে শূরার সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নব-নির্বাচিত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।খুলনা অঞ্চল সহকারী মাষ্টার শফিকুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারী মাও. আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওবাইদুল্লাহ, অধ্যাপক গাজী সুজাআত আলী, জেলা অফিস সম্পাদক মাও. রুহুল আমীন, কর্মপরিষদ সদস্য জনাব জামশেদ আলম, অধ্যাপক আব্দুল ওয়ারেস, উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর মোঃ জাহিদুল ইসলাম, সেক্রেটারী খোরশেদ আলম, কলারোয়া উপজেলা সেক্রেটারী মাও. শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব রোকনুজ্জামান, দেবহাটা উপজেলার সেক্রেটারী হাফেজ এমদাদ হোসেনসহ উপজেলা সমূহের যুব বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, আগামীর সম্ভাব্য নেতৃত্ব যুবকদের হাতে। আপনারা এগিয়ে আসলে সাংগঠন এগিয়ে যাবে দূর্বার গতীতে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের ভিত্তি এই যুবক ছাত্ররাই রচিত করেছে। জাতি আপনাদের অবদান চিরকাল স্মরন রাখবে"।