
মাসুদ রানা, সাতক্ষীরা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ২রা নভেম্বর (সোমবার) বিকেলে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেতনা নদীর ওয়াপদার পাড় এলাকায় জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধক হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শরিফুল আলম বাবু। ফারুক হোসেন মিঠুর সভাপতিত্বে এবং রোকনুজ্জামান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাসুম রানা সবুজ, তরিকুল ইসলাম কল্লোল, সুমন রহমান, দেবাশীষ চৌধুরী, আজিজুল ইসলাম নান্টু, শামীম হোসেন রাজা, আবু হাসান রকি,কালাম, আবু অহিদ বাবলু, ইনসাফ আলী, সিরাজুল ইসলাম, মিনহাজ মোরশেদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে ধুলিহর ইউনিয়ন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন, ফিংড়ী ইউনিয়ন যুবদল, সদর উপজেলা যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচি শেষে দেশের শান্তি, অগ্রগতি এবং সংগঠনের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।