মাসুদ রানা,সাতক্ষীরা সদর:
সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মিস কাউসার আজিজকে পদায়ন করেছে সরকার। বর্তমানে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তিনি বর্তমান জেলা প্রশাসক মিস আফরোজা আখতারের স্থলাভিষিক্ত হবেন। প্রশাসনের শীর্ষ পর্যায়ে নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে।