1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় সুন্দরবন ফাউন্ডেশনের সাইকেল র‍্যালি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরায় সুন্দরবন ফাউন্ডেশনের সাইকেল র‍্যালি

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০০ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

গ্লোবাল ডে অফ এ্যাকশন-২০২৫ উপলক্ষে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটার কিপারস বাংলাদেশের সহযোগিতায় সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে ঋণ বাতিল করো,কয়লা বিদ্যুৎ বন্ধ করো অর্থায়ন নিশ্চিত কর, ধনীদের জন্য কর গরিবের জন্য নয় বিভিন্ন দাবি লেখা সম্বলিত ব্যানার ও প্লাকার্ড সহকারে শহীদ আব্দুর রাজ্জাক হতে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শহীদ রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

সাতক্ষীরা পরিবেশ ক্লাবের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তরের ইসিএ সদস্য তিনি বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইউএই, জার্মানি, সুইজারল্যান্ড ও বেলজিয়াম—এই ধনী দেশগুলোকে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ গ্রহণ বন্ধ করতে হবে এবং সেই অর্থ ফেরত দিতে হবে।

সাইকেল র‍্যালি পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পরিবেশ ক্লাবের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, পরিবেশ অধিদপ্তরের ইসিএ সদস্য সাকিবুর রহমান বাবলা, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ইসিএ সদস্য শেখ আফজাল হোসেন, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, ইয়ুথ লিডার হৃদয় মন্ডল, শিক্ষার্থী উম্মে ফাতেমা উর্মি, পূজা ঘোষ প্রমুখ। সাইকেল র‍্যালিতে সুন্দরবন ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।এসময় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা, ঋণের বোঝা কমানো এবং ন্যায্য জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park