
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলেম-ওলামা ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর (মঙ্গরবার) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামি মিলনায়তনে মোঃ মেহেদী হাসানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শুয়াইব আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফাউন্ডেশনের শিক্ষক মোঃ কুতুব উদ্দীন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহি অফিসার মোঃ শুয়াইব আহমেদ বলেন"আমরা এই দেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস আমরা অন্য ধর্মের উপর কোন হস্তক্ষেপ করব না। প্রত্যেকে তাদের ধর্ম পালন করবে, আমাদের কোন ব্যাবহারে যেন কেউ কষ্ট না পায় সেদিখে সবার খেয়াল রাখতে হবে"।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের এফএস জনাব মোঃ আসাদুল্লাহ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মডেল এস,এম মাহবুবুর রহমান, সাধারণ কেয়ারটেকার মোঃ মনিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শাহাদাতসহ ইসলামিক ফাউন্ডেশনের সদর উপজেলার সকল শিক্ষক।
অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের এফও মোঃ হাসানুজ্জামান।