1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৬ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৬

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—খুলনা জেলার পাইকগাছা থানার রাড়ালক্ষ্মি গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে হজরত আলী গাজী, একই উপজেলার লক্ষীখোলা গ্রামের আবদুল আজিজের মেয়ে ফাতেমা খাতুন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের গফ্ফার শেখের স্ত্রী নাজমা খাতুন, একই উপজেলার দরগাহপুর গ্রামের রজব আলী সরদারের ছেলে ইজিবাইক চালক মুজাম্মেল সরদার এবং সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী সরদার। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশুর নাম মুস্তাকিম হোসেন (২)। তার মায়ের নাম শাপলা খাতুন। তিনি আশাশুনি উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের গফ্ফার শেখের মেয়ে। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুজ্জামান জানান, আহত ছয়জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক জানান, নিহত শিশু মুস্তাকিমের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের এখনো আটক করা যায়নি। কেউ অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park