
মাসুদ রানা, সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়া ও স্বাস্থ্যসম্মত আচরণ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি জমজমাট WASH (পানি, স্যানিটেশন ও হাইজিন) মেলা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক আইডিপির WASH প্রোগ্রামের আওতায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সচেতনতামূলক মেলার আয়োজন করা হয়।
মেলা চলাকালে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন, স্বাস্থ্যবিধি বিষয়ক আলোচনা, কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাঝখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্বে মেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ব্র্যাক আইডিপির এরিয়া ম্যানেজার মোরাদ হোসেন, শাহানাজ খাতুন, ESPO এবং রত্ন মণ্ডল, ESPO।
মোরাদ হোসেন বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি এবং এসব ভালো অভ্যাস দৈনন্দিন জীবনে প্রয়োগে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিদ্যালয় পর্যায়ে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন পরিচ্ছন্নতা সম্পর্কে ধারণা পাচ্ছে, তেমনই পরিবার ও সম্প্রদায়ের মধ্যেও এর মাধ্যমে ব্যাপক সচেতনতা তৈরি হচ্ছে।”
উল্লেখ্য, এই মেলার আগে এই কর্মসূচির অংশ হিসেবে গত আগস্ট মাসে প্রথম সেশন এবং সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সেশন সফলভাবে সম্পন্ন হয়েছিল। ওই সেশনগুলোতে শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রয়োজনীয়তা, সঠিক পদ্ধতি, হাত ধোয়ার উপযুক্ত সময় এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে বিস্তারিত ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা সদরের ESPO ফয়জুল ইসলাম