1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা: সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাতক্ষীরায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা: সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ।

সোহাগ হোসেন, সদর সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

সোহাগ হোসেন, সদর সাতক্ষীরা:

সাতক্ষীরায় নবাগত জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সাথে জেলা পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়

মতবিনিময়সভায় জেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সভায় প্রধানত যে বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়, সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ উন্নত করা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন,সর্বস্তরের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সমসাময়িক বিভিন্ন আইনগত ও সামাজিক সমস্যার সমাধান করা।

নবাগত জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ উপস্থিত অতিথিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি জেলার উন্নয়ন ও জনকল্যাণে কোনো একক সিদ্ধান্তের ওপর নির্ভর না করে, সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, সাতক্ষীরার কাঙ্ক্ষিত উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে হলে প্রশাসন ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে সমন্বয় বৃদ্ধি করা অপরিহার্য। প্রশাসনকে আরও বেশি জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে তারা জেলা প্রশাসনের সব ধরনের ইতিবাচক উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম এবং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী এবং সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন এবং সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভা শেষে নবাগত জেলা প্রশাসক জেলার উন্নয়নে সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park