
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
সাতক্ষীরায় ইয়ুথ ভিশন ২.০ : ‘একসাথে বাংলদেশের ভবিষ্যৎ গড়ি’ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ই ডিসেম্বর) সকালে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা মিশন মাঠে বিভিন্ন ইয়ুথ গ্রুপের দুই শতাধিক যুবক এতে অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থতি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সিডো প্রকল্পের প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস'র
সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু,সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ,সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ডা.আবুল কালাম বাবলা, প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান,যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস,পরিবেশ অধিদপ্তর পুলক চক্রবর্তী, মহিলা বিষয়ক অধিদপ্তর এম কামরুজ্জামান, হেনরি সরদার
প্রমুখ।
ইয়ুথ হাব,সিডো সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পরে সফল যুবকদের গল্প, প্যানেল ডিসকাশন( টকশো), খেলাধুলা, নাটক প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান, মূল্যায়ন, পুরস্কার বিতরনীর পর অনুষ্ঠানটি সমাপনী হয়।