
দেলোয়ার হোসেন, সাতক্ষীরা:
সাতক্ষীরা অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা পরিবারের সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশি ও প্রবাসী ভাই বোনদের অর্থায়নে দেবহাটা উপজেলার সখিপুর ও সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের ৭৫ টি পরিবারকে ১ টি করে কম্বল প্রদান করা হয় ।কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা পরিবারের সদস্য মো আক্তারুজ্জামান, সাকিল আহমেদ, সাজনীন সুলতানা শারমিন সুলতানা তারানা সুলতানা হাবিবুর রহমান, আছমা খাতুন, হাবিবুর রহমান ২, ইমরান হোসেন সহ আরো অনেকে।এসময় সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা পরিবারের সদস্যবৃন্দ জানান, সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা পরিবারের সদস্যরা সারা বছর বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজের উদ্যোগ নিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও উদযাপিত হলো অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান। কম্বল বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা ব্লাড ব্যাংকের কার্যক্রম তুলে ধরে বলেন, আমরা সারা বছর বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কর্মকাণ্ড করে থাকি। যার মধ্যে বিনামূল্যে রক্ত দান, বন্যা কবলিত মানুষের সহযোগিতা প্রদান , অসুস্থ মানুষের সহযোগিতা , অসহায়কে সাহায্যে করাসহ বিভিন্ন প্রকার উন্নয়ন মূলক কর্মকাণ্ড। এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন এবং সেই সাথে যাদের সার্বিক অর্থায়নে সকল উন্নয়ন মূলক প্রোগ্রামগুলো সফলভাবে সম্পন্ন করা হয় সে সকল প্রবাসী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।