1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সলঙ্গায় জমির সীমানা নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার চেষ্টা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সলঙ্গায় জমির সীমানা নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পঠিত

 

সিরাজগঞ্জের সলঙ্গায় জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে আব্দুল মান্নান নামে এক ওয়ার্ড বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা করার অভিযোগ উঠেছে।
গত রবিবার রাত ৮ টার দিকে থানার সাতটিকরি গ্রামে এ ঘটনা ঘটে, এ ঘটনায় সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আব্দুল মান্নান প্রামানিক সলঙ্গা থানার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সে গুড়কা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (১০ আগষ্ট) সকাল ১০ টার দিকে সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,বিএনপি নেতা জুলফিকার আলী রাঙ্গা,হাবিবুর রহমান ও বিএনপি নেতা সোলাইমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিততে, সলঙ্গা থানার সাতটিকরি মৌজাস্থ,আব্দুল মান্নানের ক্রয়কৃত নিজনামীয় জমি ভুমিমাপকারী(আমিন) দ্বারা পরিমাপ করে,জমির খুটি পুতে সীমানা নির্ধারন করা হয়, পরিমাপ শেষে মান্নান জমির সীমানায় ইট দ্বারা প্রাচীর নির্মান করতে গেলে, সজীব, সুলতান ও সেলিম জোড়পুর্বক বাধা প্রদান করে ভুক্তভোগী মান্নানের প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে দেয়।
এর পর ওই দিন রাত আনুমানিক ৮ টার দিকে সজিব চৌধুরী মান্নানকে জমির বিষয়ে কথা আছে বলে কৌশলে সাতটিকরি বটতলা নামকস্থানে ডেকে নিয়ে কিছু না বলেই আব্দুল মান্নানকে সজিব চোঁখে মুখে কিল ঘুষি মারতে থাকে এক পর্যায়ে মান্নান মাটিতে পরে গেলে চাপাতি দিয়ে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করে মাথার ডান পাশে কোপ দিলে গুরুতর ভাবে মাথা ফেটে যায়, এ সময় সজিবের চাচা সুলতান মাহমুদ ও সেলিম লোহার হাতুড়ি ও লোহার রড নিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী ভাবে মারপিট করে,কপালের বাম পাশে আঘাত করে এবং বাম চোখ রক্তাক্ত জখম করে, এসময় আব্দুল মান্নানের পরিহিত লুঙ্গীর ডান কোমরে থাকা ব্যবসার নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা আসামী সুলতান জোর করে ছিনিয়ে নেয়, তখন ভুক্তভোগী চিৎকার করলে প্রকাশ্যে খুন, ভয়ভীতি ও হুমকি প্রধান করে ঘটনাস্থলে ফেলে রেখে তসরা চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় মান্নানকে উদ্ধার করে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়, চিকিৎসা শেষে সলঙ্গা থানায় তিনজনের নামসহ অজ্ঞাতনামা আরও ৩/৪জনের নামে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, সলঙ্গা থানা সাতটিকরি গ্রামের
চান্দু চৌধুরীর ছেলে সজিব চৌধুরী (৩৩) মৃত গোলজার হোসেন চৌধুরীর ছেলে, সুলতান চৌধুরী (৫০) ও সেলিম চৌধুরী (৪৮)
এ বিষয়ে সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন,মান্নানকে কোন মারপিট করা হয় নাই,আর আমি ঘটনার সময় ছিলাম না,তবে মানুষের মুখে শুনতে পেয়েছি সে ইটের উপর পরে গিয়ে মাথায় চোখে আঘাত পেয়েছে,তবে আমার নামে থানায় যে অভিযোগ দিয়েছে সেটা আসলে সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, মান্নানের পক্ষে এসে জমি পরিমাপ করে ৫০হাজার টাকা নিয়েছে এবং তার নির্দেশে আমাকেসহ আমার ভাই ও ভাতিজার নামে মিথ্যা মামলা দিয়েছে।

এবিষয়ে সলঙ্গা থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ওই বিষয়ে মামলা দায়ের হয়েছে আসামি আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park