
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় গুলি চালিয়ে ২ জনকে হত্যা ও রাউজানে প্রকাশ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭
শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৭ জানায়, গত বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের হামজারবাগ এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় তার ওপরে হামলা করে দুর্বৃত্তরা। ওই হামলায় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন।
এছাড়াও সারোয়ার বাবলা নামে একজন গুলিবিদ্ধ হয় পরবর্তীতে মারা যান। সেই সঙ্গে একই ঘটনায় এরফানুল হক শান্ত ও মো. সানোয়ার নামে আরও ২ জন গুলিবিদ্ধ হয়।
ওই ঘটনার প্রেক্ষিতে ৮ জনকে আসামি করে মামলা করা হয়। তাদের মধ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উল্লেখযোগ্য ২ আসামি আলাউদ্দিন ও হেলালকে গ্রেপ্তার করে র্যাব-৭।
এদিকে বুধবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামের রাউজানের চৌধুরীপাড়ায় সুমন, ইসমাইল, খোরশেদ ও সোহেল নামে চারজনকে উদ্দেশ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ভুক্তভোগীদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী ছাড়াও জ্যাকি ও জনি নামে আরও দুইজনসহ মোট তিনজনকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে র্যাব-৭।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের চাইলতাতলী এলাকায় ইদ্রিস নামে এক অটোরিকশা চালককে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর দেয়া তথ্যে ওই ঘটনার সঙ্গে তিনজন জড়িত তাদের মধ্যে রাজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ জানায়, চট্টগ্রামে পৃথক ওই তিনটি ঘটনায় ৯ জন গুলিবিদ্ধ হয়েছে এসব ঘটনায় র্যাব ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারদের সবার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন