1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সরকারি প্রাথমিকে বৃত্তি পেয়েছে মেধাবী শিক্ষার্থী বিসমিকা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী দুর্গাপুরে খিঁচুনিতে কাতর ৩ বছরের রায়হানা,চিকিৎসায় ডেপুটি স্পিকারের সহায়তা চান পরিবার দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ ​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা উল্লাপাড়ায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম রতন গ্রেপ্তার

সরকারি প্রাথমিকে বৃত্তি পেয়েছে মেধাবী শিক্ষার্থী বিসমিকা।

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

ঢাকা বিভাগের গাজীপুর সদর উপজেলার লস্কর চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বিসমিকা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। গত রবিবার ১২ জুলাই সরকারি প্রাথমিকের ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। ফলাফল প্রকাশিত হওয়ার পর এই রেজাল্ট জানতে পারে। মেধাবী শিক্ষার্থী বিসমিকা ছোট থেকেই বেশ মেধাবী। পাঠ্য বই ছাড়াও সে গান ও নৃত্য এবং অভিনয়ে বেশ পারদর্শী।

এর আগে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনে ঢাকা আইডিয়াল এডুকেশন স্কুলের শিক্ষার্থী হয়ে ২য় শ্রেণী থেকে ২০২২ সালে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, তৃতীয় শ্রেণী থেকে ২০২৩ সালে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে এবং ৪র্থ শ্রেণী থেকে ২০২৪ সালে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বসিমিকার বাবা ও মা তার একমাত্র মেয়ের এই মেধা বিকাশে আনন্দিত।

বিসমিকার বাবা মো নাজমুল ইসলাম ও মাতা মোছা শম্পা বেগম। বাবা মা’য়ের একমাত্র সন্তান সে। ময়মনসিংহ জেলার স্থানীয় বাসিন্দা হলেও চাকরির সুবাদে তারা গাজীপুরের সফিপুরে বসবাস করেন। তার বাবা যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সফিপুর স্পিনিং ডিভিশনে চাকরি করেন।

মেধাবী শিক্ষার্থী বিসমিকার এই নানা মুখি মেধা তার পিতামাতা ও শিক্ষক এবং সহপাঠীদের কাছে অনন্য করে তুলেছে। তার এই মেধায় সকলে বেশ খুশী ও আনন্দিত। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ভবিষ্যতে সে আরও বড় কিছু হওয়ার প্রত্যাশা করেন। বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে বলে সকলেই আশা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park