1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)'র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

প্রতিনিধি: আসাদুজ্জামান সাগর,,
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

প্রতিনিধি: আসাদুজ্জামান সাগর,,

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ইসা, জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যমই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংবাদিক পরিষদের সদ্যবিদায়ী সভাপতি এস. এম. সামছুল আলম নিক্সন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএসপির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক জালাল উদ্দীন জুয়েল।

এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ। তারা সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park