পর্ব :-1
হালিমা সুলতানা
ফাতেমা আর নাজমুল আপন দুই ভাই বোন কিন্তু ফাতেমা নাজমুলের সাথে কথা বলে না গত তিন বছর ধরে।অথচ একি ঘরে বসবাস একি হাঁড়ির খাবার খাচ্ছে দুই ভাই বোন।ফাতেমা যখনই নাজমুলের সামনাসামনি হয় তখন ঘৃণায় রাগে নাজমুলের সামনে থেকে দূরে সরে যায়। ফাতেমার বয়স সতেরো বছর আর নাজমুলের বয়স বিশ বছর।গত তিন বছর আগেও ফাতেমা নাজমুল বলতেই পাগল ছিল। বড় ভাই কি খাবেন কি পরবেন সকল কিছুর তদারকি করতো ফাতেমা নিজে। মেঘনার পাড়ের মানুষ তারা বছরের ছয় মাস তাদের কাটে মেঘনায় ভেসে উঠা ছোট্ট চড় গুলোতে বাকি ছয় মাস নিজেদের ভিটেমাটিতে।ফাতেমা দের পরিবারও তার ব্যাতিক্রম না।বছরের যে ছয় মাস ফাতেমার মা বাবা মেঘনার চড়ে বসবাস করে সেই ছয় মাস ফাতেমা নাজমুল কে খুশি করার জন্য প্রায় সময় নিজের মাদ্রাসা থেকে ছুটি নিতো এবং নাজমুলের পছন্দ মতো সকল রান্না নিজের হাতে করতো।কিন্তু কি এমন ঘটনা হলো যে আজ ফাতেমা নাজমুলের ছায়াটা পর্যন্ত দেখতে চায় না।,,,,
বাস্তব জীবনের গল্প নিয়ে আসছি সম্পর্কের মাধ্যমে মূল গল্প জানতে হলে সাথেই থাকবেন আশা করি।