
আরিফুল ইসলাম পাঠান
চান্দিনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও নাওতলা আলিম মাদরাসার শিক্ষক আবুল খায়েরের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
পোস্টে তিনি কয়েকজনেরব নাম উল্লেখ করে তাদের বিভিন্ন উপাধিতে আখ্যায়িত করেন। পোস্টটি প্রকাশের পরপরই তা ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই পোস্টটির ভাষা ও উপস্থাপনা নিয়ে সমালোচনা করছেন, আবার কেউ কেউ এর পক্ষে মতামতও দিচ্ছেন।
পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত মতামত হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে এর সমালোচনা করছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত টাইমলাইনে আলোচনা অব্যাহত রয়েছে।
ছবিতে থাকা পোস্টে লেখা ছিল:
সন্ত্রাসীদের বাপের নাম — নাহিদ ইসলাম
বেয়াদবির ফ্যাক্টরি — নাছির উদ্দিন পাটোয়ারী
দুর্নীতির বরপুত্র — আসিফ মাহমুদ
উল্লেখ্য, এগুলো পোস্টদাতার ব্যক্তিগত বক্তব্য। সংবাদে কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্ট ও তা ঘিরে জনমতের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে।