1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সদরের রায়মাঝিড়ায় দুই পক্ষের মধ্যে প্রতিহিংসা, বিবাদ সৃষ্টি মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান আপেল মাহমুদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সদরের রায়মাঝিড়ায় দুই পক্ষের মধ্যে প্রতিহিংসা, বিবাদ সৃষ্টি মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান আপেল মাহমুদ

মোঃ জহুরুল ইসলাম সৈকত, ভ্রাম্যমাণ প্রতিনিধি বগুড়াঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার পঠিত

মোঃ জহুরুল ইসলাম সৈকত, ভ্রাম্যমাণ প্রতিনিধি বগুড়াঃ
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া গ্রামে গত বৃহস্পতিবার(২২ আগস্ট) দুই পরিবারের মধ্যে প্রতিহিংসা মূলক বিবাদ সৃষ্টি মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আপেল মাহমুদ।
গ্রামে সালিসি বৈঠকে বসার কথায় ইউপি সদস্য সিরাজুল ইসলাম ইউপি চেয়ারম্যান সহ একালাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে গত(২২/৮/২৪ ইং তারিখ সকাল ১০ টায় একটি শালিসি বৈঠকের সময় নির্ধারণ করে। কিন্তু শালিসে বসবে না বলে অমান্য করেন বিবাদী সাবেক ইউপি সদস্য আঃ ওয়াহেদ ও তার সন্তানরা। পরবর্তীতে মারধরের ঘটনায় বৃহস্পতিবার বগুড়া সদর থানায় অভিযোগ করেন ভুক্তভুগী পরিবার।
অভিযোগ সূত্রে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী গ্রামে উপস্থিত হয়ে বাদী বিবাদী দুইটি পক্ষকে শান্ত করার লক্ষ্যে নিজেদের মধ্যে আপোষ মিমাংসা করার কথা বলেন। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ১০ টায় রায়মাঝিড়া স্কুল মাঠে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে আপোষ মীমাংসা শালিসি বৈঠকে করেন।
উক্ত শালিসে উভয়ের মতামতের ভিত্তিতে অনেকের সাক্ষী প্রমানের উপনিত হয় যে, সাবেক ইউপি সদস্য তার ভাই গফুর,রাজু,বারি, তিন ছেলে আতিনুর, আশিদুল, রোমান তাঁর ভাতিজা মাসুদ, ইউসুফ সহ তার পরিবারের মহিলাদের সহ তিনি উপস্থিত থেকে ঔ গ্রামের আব্দুল বাছেদ এর নাতি মাহিমকে বেধর মারপিট করে,তখন বাছেদের ছেলে এগোতে আসলে তাকেও রড দিয়ে আহত করে এবং তার জামাইকেও রড দিয়ে মারপিট করে যখম করে দেয়। বাছেদের ছেলে বাবু বর্তমানে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন।
শালিসি বৈঠকে গঠনমূলক বক্তব্য রাখেন,লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আপেল মাহমুদ। তিনি বলেন, আপনাদের দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনায় বাবু আহত হয়েছেন। তার চিকিৎসার খরচ ও পরিবার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। শুধু তাই নয় তাকে হাসপাতালে গিয়ে দেখাশোনা করার কথা বলেন।
শালিসি বৈঠকে আরো আলোচনা করেন স্মার্ট এগ্রোভেটের স্বত্বাধিকারী সাফিরুল ইসলাম সাফি,অত্র মসজিদের ইমাম সহ অনেকেই।
পরে উভয় পক্ষের কথা শুনে শালিসি বৈঠকে ওয়াহেদ সমস্ত প্রমান সাপেক্ষে অপরাধী স্বীকার করলে, স্থানীয় ইউপি চেয়ারম্যান ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন দেন। এই তদন্ত কমিটির সদস্যগন হাসপাতালে উপস্থিত হয়ে সরেজনিনে তদন্ত সাপেক্ষে আসামিদের শাস্তি বাস্তবায়ন করবেন বলে সিধান্ত দেন।
এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান মোস্তা, সাবেক ইউপি সদস্য এনামুল হক উকিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park