1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সখীপুরে টমেটো সস্ কারখানায় অভিযান;দুই লক্ষ টাকা জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সখীপুরে টমেটো সস্ কারখানায় অভিযান;দুই লক্ষ টাকা জরিমানা

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পঠিত

সখীপুরে টমেটো সস্ কারখানায় অভিযান;দুই লক্ষ টাকা জরিমানা

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বংকী এলাকায় ভোক্তা অধিদপ্তর একটি অবৈধ টমেটো সস্ কারখানায় অভিযান পরিচালনা করে মালিককে দুই লক্ষ টাকা অর্থ দন্ড দিয়েছে।
সোমবার(৩ফেব্রুয়ারি)সকাল ১১টার দিকে জহির হট টমেটো সস্ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় কারখানার ভিতরে শিশুদের লোভনীয় খাবার- চিপসসহ মাত্রাতিরিক্ত কেমিক্যাল মেশানো বিভিন্ন ধরণের সরঞ্জামাদি পাওয়া যায়। এবং তাদের কারখানার কোন লাইসেন্স বা বৈধ কাগজপত্রও নেই।

এছাড়া দীর্ঘদিন যাবৎ এ কারখানায় অনুমোদনবিহীন রং মিশিয়ে সস্ তৈরি করাসহ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক উপাদান ব্যবহার করার দায়ে কারখানার মালিক জহিরুল ইসলামকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে টাঙ্গাইল জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান। এসময় তিনি এক হাজার লিটার সস্ ধ্বংস করেন। ভোক্তা সংরক্ষণ আইনে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park