
বেবি চক্রবর্ত্তী: কলকাতা-হুগলী:- ২ মে, শুক্রবার প্রকাশিত হল ২০২৫-এর মাধ্যমিক ফলাফল। এ বার ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন।পাশের হার ৮৬.৫৬ শতাংশ।যা গত বছরের তুলনায় বেশি।প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। শুধু সেই ৬৬ জন নয়,,২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ রাজ্যের সকল পরীক্ষার্থীকে আগামী দিনের শুভেচ্ছা ও অভিনন্দন এবং এগিয়ে যাওয়ার শুভকামনা রাখলেন তৃণমূল কংগ্রেস কর্মী তথা মুখ্যমন্ত্রীর অনুপ্রাণিত বাংলার হৃদয়ে মমতা-অভিষেক সোশ্যাল মিডিয়ার রাজ্য কো-অডিনেটর অভিষেক গুপ্তা।