
বেবি চক্রবর্ত্তী:- প্রায় দু'বছরের অপেক্ষার অবসান! অবশেষে নিজের বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। মঙ্গলবার সকালেই কন্যা সুকন্যাকে নিয়ে নিচুপট্টির বাড়িতে ফেরেন কেষ্ট (Anubrata Mondal)। জয়ধ্বনি, পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানানো হয় তাঁকে।আজ সাতসকালে কলকাতা বিমানবন্দরে নামেন অনুব্রত, সুকন্যা। এরপর সেখান থেকে রওনা দেন বীরভূমের উদ্দেশে। গাড়ি যখন বীরভূমে এসে পৌঁছয়, চারিদিকে তখন উৎসবের মেজাজ। অনুগামীদের স্লোগান, পুষ্পবৃষ্টির মাঝেই গাড়ি থেকে নামেন তিনি। কন্যা সুকন্যাকে নিয়ে ঢুকে যান বাড়িতে। এরপর সেখানে দাঁড়িয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তৃণমূল (TMC) নেতা।শারদীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের ভালোবাসা জাহির করেন কেষ্ট। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন… মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি। গোটা বাংলা, গোটা দেশের মানুষ ভালোবাসে। আমার পায়ের অবস্থা ভালো নয়। শরীর যদি ভালো থাকে, দিদির সঙ্গে দেখা করব।