এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী সীমান্তে গারো পাহাড়ের জীববৈচিত্র্য, পরিবেশ, ফসলি জমি, পাহাড়, রাস্তাঘাট
ধ্বংস করে অবৈধভাবে খরস্রোতা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও বালু
উত্তোলনের কাজে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
৭ ই এপ্রিল সোমবার দুপুরে ছাত্রজনতার উদ্যোগে
শ্রীবরদী চৌরাস্তা মোড় ও উপজেলা পরিষদের
সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকৃতি ও পরিবেশ কর্মী
ব্যরিষ্টার শাহাদাত হোসেন জিকু , শিক্ষার্থী ও পরিবেশ কর্মী সুলতান মাহমুদ সুমন, শিক্ষার্থী আরিফ প্রমুখ।
বক্তারা বলেন শ্রীবরদী উপজেলায় সরকার নির্ধারিত কোন বালু মহল না থাকার পরও
গারো পাহাড় এলাকার চান্দাপাড়া, মাটি ফাটা, বাবেলাকোনা ও হারিয়াকোনা গ্রাম দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী ঢেউপা এবং খাড়ামোড়া, হালুহাটি, রাঙা জান, বালিজুরী গ্রাম দিয়ে বয়ে যাওয়া সোমেশ্বরীর বিভিন্ন অংশে দিনেও রাতে প্রকাশ্য ডেজার মেশিন বসিয়ে অবৈধভাবে
বালু লুটপাট অব্যাহত রয়েছে।
প্রশাসনকে লিখিত অভিযোগ ও স্মারকলিপি প্রদান করা হলেও অদৃশ্য কারণে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
হুমকির মুখে রয়েছে চান্দাপাড়া ব্রিজ, রাঙাজান মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বালিজুরী ঈদগা মাঠ, নদীর দু পাশে বসবাসরত শত শত ঘরবাড়ি, ফসলি জমি, পাহাড়ি ছোট বড় সড়ক।
স্থানীয় বিজিবি ক্যাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন বক্তারা।
বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে
শাস্তির দাবি জানায়। অন্যথায় বৃহৎ আন্দোলনের
কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায়। এসময় শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।