
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে শ্রমিককে মারধরের পৃথক ঘটনার পর, একে উপরের উপর দোষারোপ করে বাসচলাচল বন্ধ রেখেছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক চালকরা। এতে করে সোমবার সকাল থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। তবে দূরপাল্লার অনান্য রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে সিএনজি, অটোরিকশায় রাজশাহী যাচ্ছেন যাত্রীরা। কিছুটা ভোগান্তি হলেও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে না বলে জানাচ্ছেন যাত্রীরা।
চাঁপাইনবাবগঞ্জ ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বলেন, দ্রুত বাস চালু করতে দুই জেলার শ্রমিক, মালিক ও প্রশাসনের মধ্যে আলোচনায় বসা জরুরী। কিন্ত আমরা চেষ্টা চালালেও আলোচনা এখনো হয়নি। জেলা মাস মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু জানান, সমস্যা সমাধানে তারাও চেষ্টা করে যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানিয়েছেন,বিষয়টি নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মালিক শ্রমিক দুই পক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।