
“করবো কাজ, গড়বো দেশ—সবার বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতী মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জের বেলকুচির বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদুল ইসলাম।
মহান মে দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমের বিনিময়ে দেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ। তাই শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, শ্রমিকদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস আমাদের অনুপ্রেরণা জোগায়। মহান মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। এ দিনে তিনি সকল শ্রমজীবী মানুষের সুখ, সমৃদ্ধি ও নিরাপদ কর্মপরিবেশ কামনা করেন।
এসময় তিনি আমিরুল ইসলাম খাঁন আলীম-এর পক্ষ থেকেও শ্রমজীবী ও মেহনতী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মহান মে দিবসের সফলতা কামনা করেন।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই শুভেচ্ছা বার্তাকে স্বাগত জানিয়ে শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।