
স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
২৩ শে ডিসেম্বর সোমবার
জেলা ব্যাপী,বাংলাদেশ অভ্যন্তরের শহরে,অলিতে গলিতে অসংখ্য হেফযখানা নূরানী বিভাগ ও কওমি মাদ্রাসা নির্মিত হয়েছে।চলছে সফলভাবে পাঠদান।জ্ঞান অর্জন করা ফরজ, ওই জ্ঞান।
" যে জ্ঞান ইহকাল ও পরকালে কাজে আসে"
সরেজমিন পরিদর্শনপূর্বক জানা যায়, সাতক্ষীরা জেলার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন খ্যাত চকবারা মরিয়ম মমতাজ মেমোরিয়াল নূরানী হাফিজিয়া মাদ্রাসার ২০২৪ সালের বিদায়ী শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২২ শে নভেম্বর সকাল দশটায় সফলভাবে সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে অনুষ্ঠানকে সফলতার রূপ দেন, আলহাজ্ব হাবিবুল্লাহ বাহার। সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায়, নন্দিত ইউপি সদস্য জিএম হাসান।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি,স্থানীয় সুধী ব্যক্তিবর্গ,সমাজসেবক অভিভাবক মন্ডলী সহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের সম্মানিত ইমাম সাহেব।মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোরআনের পাখিদের জন্য সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির উন্নতিকল্পে সমাজের সহৃদয়বান ব্যক্তিবর্গের অনুদান,সাহায্য ইউপি সদস্য মহোদয়ের নিকট আবেদন বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে হলেও,উক্ত ধর্মীয় প্রতিষ্ঠানটিকে উন্নততর ও পরিপূর্ণ করা হোক। এ মর্মে এলাকার সুদি মহল আবেদন জানিয়েছেন।