জামান উদ্দিন।
স্টাফ রিপোর্টার।সাতক্ষীরা থেকে
বাংলাদেশের শেষ প্রান্তে খুলনা বিভাগের আওতাধীন সাতক্ষীরা জেলা।শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর সদরে ঐতিহ্যবাহী শাহী মসজিদ সংলগ্ন যশোরেশ্বরী মন্দির স্থাপিত। গত ( ১০ই অক্টোবর)চঞ্চল্যকর ভাবে যশোরেস্বরী মন্দিরে পাঁচ ভরি ওজনের সোনার মুকুট চুরি হয়েছে। দেখামাত্র আটক করে প্রশাসনকে খবর দিন! অনুসন্ধান পূর্বক প্রকাশ ,মন্দিরে পাঁচ ভরি স্বর্ণের মুকুট চুরি করে পালিয়ে যাওয়ার সময় সিসি টিভি ফুটেজে এই ব্যক্তিটি ধরা পড়ে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া পাঁচ ভরি স্বর্ণের মুকুট আজকে দুপুরে চুরি হয়েছে! উল্লেখ্য, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শতবর্ষী শক্তিপীঠ যশোরেশ্বরী মন্দিরে আজ আনুমানিক দুপুর ২:৩০ মিনিটে মায়ের এই মুকুট চুরির ঘটনা ঘটেছে!
মন্দিরের পুরোহিত এর বক্তব্য, উনি পুজো দিয়ে চলে গিয়েছিলন ২ টায়। ওইখানে একজন মহিলা ছিল মায়ের প্রসাদাদি সহ বিভিন্ন থালা-বাসন পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে। উনি দরজা খুলে রেখে থালা বাসন পরিস্কার করতে গিয়েছিলেন। এসে দেখে মায়ের মুকুট নেই! দুর্ধর্ষ এই চুরির ব্যাপারে দৈনিক সবার আগে ওই একুশে নিউজ প্রতিবেদককে, মন্দিরের পুরোহিত এই তথ্য প্রকাশ করেন। সুষ্ঠু তদন্তপূর্বক জরুরী ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন উপজেলা বাসি সহ মন্দির কর্তৃপক্ষ। নতুনভাবে সংস্কৃত বাংলাদেশে এহেন লজ্জাজনক ঘটনার বিচার দাবি করেছেন,
শ্রীমান গৌতম হালদার প্রান্ত,
নির্বাহী সভাপতি, কেন্দ্রীয় কমিটি,
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, স্থানীয়দের মতামত সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর উদ্দেশ্যে এই চুরির ঘটনা ঘটেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।