
মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি:আজ ৩০ আগষ্ট ভোরে পৃথক অভিযান চালিয়ে ছলিম উদ্দিন ছলি (৭০) ও সোহেল মিয়া (১৯)কে গ্রেপ্তার করে র্যাব।শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ১০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ও হত্যা মামলার জেল পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।প্রেপ্তারকৃতরা হচ্ছে ১০ বছরের সাজাপ্রাপ্ত ছলিম উদ্দিন ছলি (৭০), নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিম পাড়ার মোহাম্মদ আলীর ছেলে। হত্যা মামলার আসামি হাজতি সোহেল মিয়া (১৯) ঝিনাইগাতী উপজেলার পাইকুরার মজিবর রহমানের ছেলে।
র্যাব জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ০৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধনপূর্বক বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে। এসময় দুই আসামিও পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারের অভিযানে নেমেছে র্যাব-১৪। এরই অংশ হিসেবে ৩০ আগষ্ট ভোরে কয়েদি নং-৬৪১৪/এ, ছলিম উদ্দিন ছলি (৭০)কে নন্নী পশ্চিম পাড়ার নিজ বাড়ি থেকে হাজতি সোহেল মিয়া(১৯)কে ঝিনাইগাতীর পাইকুরা এলাকা গ্রেপ্তার করে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃতদের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।