
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাহাট ইউনিয়ন শাখার উদ্যোগে সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এক প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর পর্বে নিজেদের দক্ষতা তুলে ধরে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ী ১৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, ইতিবাচক প্রতিযোগিতা, শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং নৈতিক মূল্যবোধ অনুসরণে উদ্বুদ্ধ করেন। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও শিক্ষক শিক্ষার্থীরা এমন আয়োজন অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।