1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে ১ থেকে ১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগের জন্য লিখিত আবেদন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে ১ থেকে ১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগের জন্য লিখিত আবেদন

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯০ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার
,,
দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সরকারের কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে নিয়োগের আবেদন করেছেন।

১ থেকে ১২ তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য শিক্ষামন্ত্রালয়ের হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষক নেতা ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া। শনিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ দাবি উত্থাপন করেন। বৈঠকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, দীর্ঘদিন ধরে ১ম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ অসংখ্য প্রার্থী নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাদের অনেকে বয়সসীমার শেষ প্রান্তে পৌঁছে গেছেন। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়বেন।

লিখিত দাবিতে শিক্ষক নেতারা বলেন, এনটিআরসিএ’র নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছকরণ ও অনাগত শিক্ষকদের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে এনটিআরসিএ প্রতিষ্ঠা ছিলো বিএনপি সরকারের একটি অনন্য উদ্যোগ। কিন্তু সেই এনটিআরসিএকে একটি দুর্নীতির আখড়া হিসেবে গড়ে তোলা হয়েছে। নিয়োগ বাণিজ্য, নিয়োগ অনিয়ম, সনদ প্রদানে অনিয়মসহ নানাবিধ দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে তোলা।

অতি সম্প্রতি অধিকতর বাণিজ্য করার লক্ষ্যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ লাভের ক্ষমতা কজা করে নিয়েছে। ১-১২ তম নিবন্ধন ধারীদের নানা অপকৌশলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দান না করে জাল সনদের মাধ্যমে অনেককে নিয়োগ দেয়া হয়েছে। অবিলম্বে ১-১২ তম ব্যাচের যোগ্যতা সম্পন্নদের নিয়োগ দানের অনুরোধ জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park