1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে সাংবাদিকদের সন্মানে জামায়াতের ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে সাংবাদিকদের সন্মানে জামায়াতের ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা।
শুক্রবার (১৩ মার্চ) শহরের গ্রান্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক জনাব মোঃ মিজানুর রহমান।
সাংবাদিক মির্জা হুমায়ুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেক, পৌর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহ, সাবেক উপজেলা শিবির সভাপতি আব্দুস সবুর, আক্তার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হালিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল খালেক।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাংবাদিক বিমল কুন্ডু, আবুল কাশেম, লাইফ চৌধুরী,
শাহজাদপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি জনাব রাজিব আহমেদ রাসেল, হাজী তামিম, আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল মাহমুদ, জাকারিয়া মাহমুদ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।
শাহজাদপুর উপজেলা জামায়াত আমীর মিজানুর রহমান বলেন, সাংবাদিকগণ জাতীর বিবেক।
জাতির ক্লান্তিকালে এই বিবেক যখন নিরব হয় তখন জাতীয় জীবন বিপর্যয় নেমে আসে। তাই সাংবাদিকদের ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। সাংবাদিকেরা সত্য প্রকাশ করতে গিয়ে কোন বাঁধা ও হুমকির সম্মুখীন হলে শাহজাদপুর উপজেলা জামায়াত পাশে থাকবে বলেও জানান জনাব মিজানুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park