1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে রবীন্দ্র উৎসবে দর্শক মাতালেন দীপা-ইমনের গীতি আলেখ্য - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে রবীন্দ্র উৎসবে দর্শক মাতালেন দীপা-ইমনের গীতি আলেখ্য

মোঃ তারেক রহমান, মাল্টিমিডিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২০৩ বার পঠিত

মোঃ তারেক রহমান, মাল্টিমিডিয়া প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের সমাপনী দিনে ছিল উৎসবমুখর পরিবেশ।
রবিবার (১০ মে) সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গীতি আলেখ্য, গীতিনৃত্যনাট্য, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন, নাটক ও প্রবন্ধ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ, ন,ম,বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন মোঃ সাইফুল ইসলাম শান্ত, পিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের উপপরিচালক কামাল আহমেদ, সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসানসহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। এছাড়াও শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও নাট্য পরিবেশন করেন।
উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার (৯ মে) সন্ধ্যায় ‘রবি কিরণে’ শিরোনামে গীতি-নৃত্য আলেখ্য পরিবেশন করেন সৃজন ললিতকলা একাডেমির পরিচালক ইমন হাসান ও দীপা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। অসাধারণ গীতি-নৃত্যের মূর্ছনায় উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় ভিন্নমাত্রার আবহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park