
মোঃ জাকারিয়া হোসেন,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
সোমবার (২/৬/২০২৫)সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার "মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়" এর প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তিনি একজন শিক্ষক হিসেবে তিনি আজীবন শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে কাজ করেছেন। শাহজাদপুরের প্রাথমিক শিক্ষা পরিবার হারালো একজন আদর্শ শিক্ষক। সদ্য বিদায়ী আব্দুস সালামের অবসর জীবন সুন্দর ও কল্যাণময় হোক।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আনিসুজ্জামান।
উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মুরাদ হোসেন সহ সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসার।
উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হাবিবন্নাহার, বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিম্মি উজ জাহান সহ সংশ্লিষ্ট সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক প্রমুখ।