জাকারিয়া হোসেন,
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
২৫/০৯/২০২৪ ইং বুধবার, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শাহজাদপুর সিরাজগঞ্জ কতৃক আয়োজিত উক্ত মা সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার শাহজাদপুর, সিরাজগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস ছালেক, উপজেলা শিক্ষা অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আনিসুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
উক্ত মা সমাবেশ অনুষ্ঠান শেষে প্রীতি ছাত্র-ছাত্রী মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল মা দেরকে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান হয়।