মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে নবাগত ইউএনও জনাব মোঃ আসিফ আল জিনাত মহোদয় যোগদান করেছেন। শাহজাদপুর উপজেলা বাসীর পক্ষ থেকে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসিফ আল জিনাত সাহেবকে আন্তরিক স্বাগতম জানাই।
আমরা বিশ্বাস করি একজন সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ ইউএনও-ই আমাদের প্রিয় শাহজাদপুরকে এগিয়ে নিতে যাবেন।
একই সঙ্গে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান মহোদয় সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। তার দায়িত্ব কালীন সময়ের নিষ্ঠা ও কর্মদক্ষতা শাহজাদপুরের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
আমাদের প্রত্যাশা, নতুন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত সাহেব তার কর্মপথে সর্বদা আইনের শাসন, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করবেন। জনগণের সেবক হয়ে মানুষের পাশে থাকবেন। যেন ভবিষ্যতে শাহজাদপুরের মানুষ গর্ব করে বলতে পারে আমাদের ইউএনও-ই সত্যিকার অর্থে জনগণের ইউএনও।
আমরা বিশ্বাস করি, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি সৎভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে পথ চলবেন, কারণ ইতিহাস বলে কর্মকর্তার পদ সাময়িক, কিন্তু কর্মই মানুষকে অমর করে রাখে।
শাহজাদপুরের জনগণ সততা, নিষ্ঠা ও উন্নয়নের আলো দেখতে চায়, এই আশা নিয়েই নতুন ইউএনও সাহেবকে জানাই শুভেচ্ছা।