
মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে “জনগণের সরকার জনগণের সাথে” শীর্ষক ব্যতিক্রমধর্মী এক মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ এপ্রিল-২০২৬খ্রীঃ, বিকেলে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাদলবাড়ি ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুরের গণমানুষের নেতা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর এম এ মুহিত এমপি।
উপজেলা প্রশাসন আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।
উক্ত
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ ও থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, দলের অঙ্গ ও সহযোগী সাংগঠনের শত শত নেতা কর্মী ও সমর্থক সহ নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।