
মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও গালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুবদল সভাপতি মোঃ সাইদুল ইসলাম মণ্ডল।
ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়া এবং সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানিয়ে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ঈদ উপলক্ষে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় সাইদুল ইসলাম মণ্ডল বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ত্যাগের শিক্ষা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা আমাদের মানবিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের মনোভাব গড়ে তুলতে অনুপ্রাণিত করে। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, যাতে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয়।”
তিনি আরও বলেন, “গালা ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব ও অঙ্গীকার। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে থেকে তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো কাছ থেকে দেখেছি। আগামী দিনে জনগণের প্রত্যক্ষ সমর্থন ও ভালোবাসা নিয়ে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করতে চাই।”
সাইদুল ইসলাম মণ্ডল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি বিশ্বাস করি জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে গালা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান, অসহায় মানুষের সহযোগিতা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তার ভূমিকা রয়েছে বলে স্থানীয়দের অভিমত।
এদিকে ঈদ উপলক্ষে প্রকাশিত তার শুভেচ্ছা পোস্টার ও বার্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়াতে তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন।