মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি ,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ৮নং বেলতৈল ইউনিয়নের কাদাইবাদলা গ্ৰামে মঙ্গলবার (১৬ ডিসেম্বর-২৫) কাদাইবাদলা গ্ৰামের সর্বস্তরের ছাত্রসমাজ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস-২৫ উদযাপিত হয়েছে।
উক্ত বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জনাব এম এ খালেদ রাসেল।
সভাপতিত্ব করেন এমসিএম (পল্লী বিদ্যুৎ) জনাব মোঃ আনোয়ার হোসেন।
খেলা পরিচালনায় ছিলেন সাবেক শিক্ষক জনাব মোঃ ইয়াহিয়া কামাল, শিক্ষক জনাব মোক্তার হোসেন, জনাব মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আব্দুল আলীম।
উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার মোঃ আব্দুল আজিজ (তোফাজ্জল), ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মাহবুবুল আলম পাপ্পু, শিক্ষক জনাব মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ।
সারাদিন ব্যাপী খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয় ও শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব এম এ খালেদ রাসেল এর উদ্দ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরন করা হয়।