
মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি;
২১/০৩/২০২৫ইং শুক্রবার বিকেল ৪.০০ টা থেকে ইফতার পর্যন্ত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের "কাঁদাই বাদলা হাফেজিয়া মাদ্রাসায়" ইফতার, ইসলামীক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার, ইসলামিক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করেছেন জনাব মোঃ আব্দুল জলিল (বাবু মাষ্টার) প্রধান শিক্ষক, খাষ কাঁদাই বাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব ডাঃ মোঃ আবু জাফর (লাবু মাষ্টার) প্রধান শিক্ষক, রাবেয়া আলী কিন্ডারগার্টেন, কাঁদাই বাদলা, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
উপস্থিত ছিলেন অত্র এলাকার মাওলানা গন, মুসুল্লি গন, অত্র মাদ্রাসার প্রধান হূজুর ও শিক্ষার্থীরা।