
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ সন্তানের জননী সহ দুই গৃহবধুর মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ । এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃস্টি হয়েছে। জানা গেছে , বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার কায়েমপুর গ্রামের প্রবাসী সাহান সরকারের স্ত্রী ৪ সন্তানের জননী খুশী খাতুন (৩৬) স্বামীর সাথে অভিমান করে গ্যাস ট্যাবলেট পান করে আত্মহত্যা করে । এদিন রাতে নরীনা গ্রামে স্বপনের স্ত্রী মোহনা পারভীন (২০) পারিবারিক কলহের জের ধরে শশুর বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে । তার ৭ মাস পূর্বে একই এলাকায় বিয়ে হয়েছিল ।
থানার এস আই আরিফুর রহমান জানান, এদিন রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, নিহত দুই গৃহবধুর ফাঁস নিয়ে ও গ্যাস ট্যাবলেট পান করে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।